সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকোতে প্রথমবারের মতো নারী প্রধান নিয়োগ

সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকোতে প্রথমবারের মতো নারী প্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক :

প্রথমবারের মতো কোনো প্রধানের পদে একজন নারীকে নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক কোম্পানি সৌদি অ্যারামকো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুই সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যারামকোতে প্রথমবারের মতো কোনো প্রধানের পদে নিয়োগ পাওয়া ওই নারী হলেন মারওয়া আল-খুজাইম। তিনি আগামী মাস থেকে অ্যরামকোর এশিয়া-সিঙ্গাপুরের হাল ধরবেন।

বর্তমানে ওই পদে দায়িত্ব পালন করছেন নাদের আল-আরফাজ। ডিসেম্বরে তার স্থলাভিষিক্ত হতে যাওয়া মারওয়া আল-খুজাইম বর্তমানে অ্যারামকো কেমিক্যালস কোম্পানির একটি ইউনিটের সাপ্লাইন চেইন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার লিংকডইন প্রোফাইল থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, অ্যারামকো বিশ্বের সবচেয়ে লাভজনক একটি কোম্পানি। গত মাসে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার ঘোষণা দেয়। আগামী ১৭ নভেম্বর কোম্পানিটি প্রথমবোরের মতো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে ২ হাজার থেকে থেকে ৪ হাজার কোটি ডলারের মূলধন সংগ্রহ করবে।

আগের সংবাদকারাগারেই ইন্তেকাল করলেন সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী
পরবর্তি সংবাদরোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে : প্রধানমন্ত্রী