যুদ্ধবিরতি ভেঙ্গে গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

যুদ্ধবিরতি ভেঙ্গে গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজ শুক্রবার ভোরে আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলছে, ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা নতুন এই হামলা চালিয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে তারা এই বিমান হামলা চালিয়েছে।

সাংবাদিকদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় ইসরাইলি সেনাবাহিনী লিখেছে, ‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) বর্তমানে গাজায় ইসলামিক জিহাদের স্থাপনায় হামলা চালাচ্ছে’।

মঙ্গলবার ও বুধবার গাজায় ইসরাইলি বিমান হামলায় শীর্ষ এক ইসলামিক জিহাদ কমান্ডারসহ ৩৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে শুক্রবার আবার শুরু হয় হামলা। সর্বশেষ এই হামলায় হতহাতের খবর পাওয়া যায়নি।

গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি হারি ফাওসেট জানিয়েছেন, ইসরাইল আবারো বিমান হামলা শুরু করেছে। এরফলে যুদ্ধবিরতি ভেঙে গেল হয়তো।

আগের সংবাদবাঙলাভাষার প্রথম নারী সিরাত রচয়িতা
পরবর্তি সংবাদইসলামের কেন্দ্রীয় চরিত্র হিশাবে রাসুলের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা