বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত

বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়ে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আজ রবিবার বোর্ড আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর এনডিটিভি, নিউজ এইটিন।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, ‘শীর্ষ আদালত তার রায়ে বলেছে, মসজিদ কোনো মন্দির ভেঙে নির্মাণ হয়নি। তবুও মসজিদটি আমাদের দেয়া হয়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা রিভিউ পিটিশন দায়ের করব।

জমিয়তে উলামায়ে হিন্দের এক বিবৃতিতে বলা হয়েছে, মাওলানা আরশাদ মাদানির সভাপতিত্বে জমিয়তের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, ওয়ার্কিং কমিটি, আইনজীবি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর রিভিউ পিটিশন দায়ের করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈঠকের আগে রিভিউ পিটিশন নিয়ে মন্তব্য জানতে ভারতের বিভিন্ন মুসলিম দলগুলোর সাথে দেখা করেছে বোর্ড সদস্যরা। তারপর আজকের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাকিব

আগের সংবাদউপত্যকায় তুষারপাত, বিপুল ক্ষতির মুখে কাশ্মীরি ফল চাষিরা
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের নির্যাতন : চীন সরকারের চারশ পৃষ্ঠার গোপন নথি ফাঁস