শাহীন-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

শাহীন-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য (এসএসবিএম) ক্ষেপণাস্ত্র শাহীন-১-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। খবর ডন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অভিযান পরিচালনার সার্বক্ষণিক প্রস্তুতির অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। সামরিকবাহিনী দেশের শক্তিশালী সমরাস্ত্রগুলো সামলানো ও অভিযান চালানোতে যে উচ্চ দক্ষতাসম্পন্ন এই পরীক্ষার মাধ্যমে তারা তা প্রদর্শন করল।

সামরিকবাহিনীর এই গণমাধ্যমের শাখার দেয়া তথ্য অনুযায়ী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহীন-১ নামের এই ক্ষেপণাস্ত্র যেকোনো ধরনের অস্ত্র (ওয়্যারহেড) বহনে সক্ষম, যা ৬৫০ কিলোমিটার দূরের লক্ষবস্তু পর্যন্ত আঘাত হানতে সক্ষম। গত আগস্টেও পাকিস্তান গজনবি নামে একই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

আগের সংবাদইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক
পরবর্তি সংবাদইরানে সরকারবিরোধী বিক্ষোভ থামাতে ইন্টারনেট সংযোগ বন্ধ