আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি ডিসেম্বরে

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি ডিসেম্বরে

আন্তর্জাতিক ডেস্ক :

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার প্রকাশ্য শুনানি হবে আগামী ১০ থেকে ১২ই ডিসেম্বর।

সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজে।

গাম্বিয়ার আইনজীবীরা জানায়, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহবান জানানো হবে।

উল্লেখ্য, মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন ভঙ্গের অভিযোগে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির হয়ে রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে গাম্বিয়া।

আগের সংবাদসিরিয়ার জনগণের প্রতি যত্নশীল তুরস্ক : এরদোগান
পরবর্তি সংবাদলবণের দাম বেশি চাইলে প্রশাসনকে যেভাবে জানাবেন