ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে পোপ ফ্রান্সিসের উদ্বেগ

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে পোপ ফ্রান্সিসের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার মার্কিন প্রশাসনের অবস্থান পরিবর্তনে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান পরিবর্তন করায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হবে। খবর দ্য টাইমস অব ইসরাইল।

পোপ ফ্রান্সিস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের জন্য যেটুকু সীমানার স্বীকৃতি দেবে তার ভেতরেই যেন তারা শান্তিপূর্ণভাবে থাকে। এটাকেই আমি সমর্থন দেব। একইভাবে ফিলিস্তিনি জনগণকেও তাদের অধিকার দিতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘ ৪০ বছর ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ বলে এলেও এবার সেটাকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা। সোমবার এ বৈধতা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আগের সংবাদবাবরি মসজিদ লংমার্চ : বাংলাদেশী মুসলমানরা যেভাবে প্রতিবাদ করেছেন
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭, আহত ১০