ইসলামফোবিয়া : অস্ট্রেলিয়ায় অন্তঃসত্ত্বা মুসলিম নারীর পেটে লাথি (ভিডিও)

ইসলামফোবিয়া : অস্ট্রেলিয়ায় অন্তঃসত্ত্বা মুসলিম নারীর পেটে লাথি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনি শহরে অন্তঃসত্ত্বা এক মুসলিম নারী ইসলাম-বিদ্বেষী এক লোকের আক্রমণের শিকার হয়েছেন। আক্রমণের শিকার ওই নারী একটি ক্যাফেতে বসা ছিলেন। হঠাৎ ইসলাম-বিদ্বেষী এক লোক এসে ‘তোর ধর্মের লোকেরা আমার মাকে ধর্ষণ করেছে’ বলে তাঁর পেটে লাথি মারা শুরু করে।

কয়েকদিন আগে ক্যাফেটিতে বন্ধুদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন ভুক্তভোগীসহ চার মুসলিম নারী। ভুক্তভোগী নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এসময় হঠাৎ হামলাকারী ক্যাফেটিতে ঢুকে তাদের দিকে তেড়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এই ব্যক্তি প্রথমে তাদের টেবিলের কাছে গিয়ে অশালীন আচরণ করে। হঠাৎ টেবিলের এক কোণে বসে থাকা অন্তঃসত্ত্বা ওই নারীকে এলো পাথাড়ি কিল-ঘুষি মারা শুরু করে। নারীটি ধকল সইতে না পেরে মাটিতে পড়ে গেলে তার পেটে লাথি মারতে শুরু করে লোকটি। ক্যাফেতে থাকা আশপাশের লোকজন এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের দিকেও তেড়ে যায় সে।

জানা গেছে এই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেন।

এদিকে পুলিশ এই হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করে। হামলাকারী জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটিকে মুসলিম বিদ্বেষী হামলা বলে চিহ্নিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

আগের সংবাদআন্তর্জাতিক অপরাধ আদালতের শঙ্কা : রোহিঙ্গাদের ওপর হামলার ‘রাষ্ট্রীয় নীতি’ গ্রহণ করতে পারে মিয়ানমার
পরবর্তি সংবাদমা-বাবাকে মারধর করে ছেলে বললেন, ফাঁসি হলেও ক্ষমা চাইব না