বাইবেল শুনিয়ে ইহুদি শিশুদের হেনস্তা, প্রতিবাদ করলেন মুসলিম নারী

বাইবেল শুনিয়ে ইহুদি শিশুদের হেনস্তা, প্রতিবাদ করলেন মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে ইহুদি-বিদ্বেষী অনুচ্ছেদ পড়ে দুই শিশুকে হেনস্তার সময় এক মুসলিম নারী প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন।

পরিবহনটির নিয়মিত এক যাত্রী এই ঘটনাটি ভিডিও করেন। সেখানে দেখা গেছে, পাশাপাশি বসা দুই শিশুর সামনে এসে অভিযুক্ত ব্যক্তি বাইবেল হাতে নিয়ে ‘ইহুদি বিদ্বেষী’ অনুচ্ছেদ পড়ছেন। ওই অনুচ্ছেদ বাইবেলে লেখা ছিল না বলে ধারণা করা হচ্ছে। তিনি নিজের মতো করে আবৃত্তি করতে থাকেন।

লন্ডনে বাস করা আসমা শুউইখ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, ‘আমি যেটা করেছি সেটা সবারই করা উচিত। কোনো কৃতিত্ব নিতে চাই না। মানুষ যেভাবে প্রশংসা করছে তাতে আমি আপ্লুত।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্রিটিশ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে বার্মিংহাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আগের সংবাদকাশ্মীর পরিদর্শনে ভারতের অনুমতি পেতে ট্রাম্পের সাহায্য চাইল কংগ্রেস প্যানেল
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জীবন রক্ষার পদক্ষেপ নিতে আমেরিকাকে ইরানের আহ্বান