বেনাপোল সীমান্তে শিশুসহ ৩২ অনুপ্রবেশকারী আটক

বেনাপোল সীমান্তে শিশুসহ ৩২ অনুপ্রবেশকারী আটক করেছে বিজিবি

ফাতেহ ডেস্ক :

ভারত থেকে অবৈধপথে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল রোববার ভোরে বেনাপোল-দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ১১ জন নারী, ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।

২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেশকিছু নারী-পুরুষ ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের পর দৌলতপুর বালুর মাঠ এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা অনেকে চিকিৎসার জন্য এবং কেউ সেদেশে কাজ করার পর অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

আগের সংবাদজার্মানিতে শিখ-কাশ্মীরিদের ওপর গুপ্তচরবৃত্তির দায়ে কাঠগড়ায় ভারতীয় দম্পতি
পরবর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার জন্য শুধুমাত্র মিয়ানমার দায়ী : বাংলাদেশ