গাজীপুরে ৯টি কবর থেকে কঙ্কাল চুরি

গাজীপুরে ৯টি কবর থেকে কঙ্কাল চুরি

ফাতেহ ডেস্ক :

৯টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে গাজীপুর শহরের একটি গোরস্থানে। সোমবার দুপুরে এ খবর পেয়ে সদর থানা পুলিশ কবরস্থানটি পরিদর্শন করেছে।

পূর্ব ধীরাশ্রম এলাকার বাসিন্দা মো. সেলিম ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ধীরাশ্রম গজারীচালা কবরস্থানে তার (সেলিমের) বাবা শুকুর আলীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে সেলিম ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। একইভাবে ওই কবরস্থানের আরো আটটি কবর খোঁড়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি গাজীপুর সদর থানা পুলিশকে জানানো হয়।

গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক জানান, কঙ্কাল চুরির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

জিএমপি’র সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, দুপুরে তিনি সহকর্মীদের নিয়ে গোরস্থানটি পরিদর্শনে যান। এ সময় ৯টির কবরের মাটি খোঁড়ার আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আগের সংবাদনতুনভাবে বিশেষ বাহিনী মোতায়েন, কাশ্মীরে ফের বড়সড় অভিযানের প্রস্তুতি দখলদার ভারতের
পরবর্তি সংবাদ৮ লেখক-বুদ্ধিজীবী আটক করেছে সৌদি কর্তৃপক্ষ