নরওয়ের পার্কে সাউন্ড বক্সে কোরআন তিলাওয়াত

নরওয়ের পার্কে সাউন্ড বক্সে কোরআন তিলাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক :

নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় যখন সারা বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ, ঠিক তখনই নরওয়ের পার্কে সাউন্ড বক্সে কোরআনের তিলাওয়াত বাজিয়েছে মুসলিমরা। মুসলিমদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। খবর আনাদুলু এজেন্সি।

গত সপ্তাহে নরওয়ের ‘ইসলামবিদ্বেষী’ সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। এতে এক খৃস্টান যুবক কোরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগ ঘটায়। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন। ফলে ওমর ইলিয়াসকে আটক করা হয়।

এই ঘটনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মুসলিম বিশ্ব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও আটক মুসলিম যুবকের মুক্তি দাবি করে এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নরওয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

আগের সংবাদচুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা
পরবর্তি সংবাদউইঘুর ইস্যু : জিংজিয়াংয়ে জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকারের দাবি বৃটেনের