মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ২য় ছেলের ইন্তেকাল

মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ২য় ছেলের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :

দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস ও সদরুল মুদাররিসিন মুফতী সাঈদ আহমদ পালনপুরীর দ্বিতীয় ছেলে হাফেজ সাঈদ ইন্তেকাল করেছেন। আজ সোমবার বিকালে ভারতের গুজরাটে পালনপুরে তিনি ইন্তেকাল করেন।

ফাতেহ টুয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন পালনপুরীর ব্যক্তিগত সহকারী রিফাত আশরাফী।

তিনি জানান, গত তিন দিন ধরে হাফেজ সাঈদ অসুস্থ ছিলেন। আজ বিকালে সেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম হাফেজ সাঈদ ১লা জিলকদ ১৩৮৭ হিজরী মুতাবিক ১লা ফেব্রুয়ারী ১৯৬৮ খৃষ্টাব্দে দেওবন্দে জন্ম গ্রহণ করেন। তারপর প্রথমে নিজ পিতার কাছে অতঃপর দারুল উলুম দেওবন্দে হেদায়া জামাত পর্যন্ত পড়ালেখা করেন। তারপর গুজরাটের সূরাতে দারুল উলুম রামপুরা মাদরাসায় দীর্ঘদিন যাবৎ হেফজখানায় উস্তাদ হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন। মৃত্যু অবধি ওখানেই তিনি শিক্ষকতায় ছিলেন।

আগের সংবাদনিখোঁজ হলেন মাদরাসাশিক্ষক আরেক আতিকুল্লাহ
পরবর্তি সংবাদকলকাতায় এনআরসি, নাগরিকত্ব হারানোর আশংকায় কোটি মুসলমান