পশ্চিম তীরে ইসরাইলি বসতির মার্কিন বৈধতা : বিবৃতি দিয়েই দায় সারলেন আরব নেতারা

পশ্চিম তীরে ইসরাইলি বসতির মার্কিন বৈধতা : বিবৃতি দিয়েই দায় সারলেন আরব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকে বৈধতা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের ব্যাপারে দায় সারা গোছের বিবৃতি দিয়েছেন আরব নেতারা। তাঁরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মৌখিক নিন্দা জানিয়েছেন।

সোমবার মিসরের রাজধানী কায়রোয় আরব লীগের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ নিন্দা জানান। ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে মার্কিন সিদ্ধান্ত মেনে নেবেন না বলে ঘোষণা দেন তারা। খবর আল আরাবিয়ার।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সিদ্ধান্তের আইনি কোনো যৌক্তিকতা নেই এবং এটা জাতিসংঘ রেজুলেশনের পরিপন্থী।’ সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোকে নিন্দা জানিয়েছেন তারা।

গত প্রায় সাত দশকে ফিলিস্তিনের বিশাল অঞ্চল জবর দখল করে বসতি গড়েছে ইসরাইল। চলতি সপ্তাহে দেশটির এই দখলকাণ্ডকে ‘বৈধ’ বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই দখলদারিত্বকে অবৈধ বলে বর্ণনা করেছিল এবং ফিলিস্তিনরা ভবিষ্যতে সেখানে রাষ্ট্র তৈরির জন্য জমি দাবি করেছিল, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো সমর্থন জানিয়েছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে তার নীতি পরিবর্তন করতে অবিচল থেকেছেন। সঙ্গে সঙ্গে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিক সমর্থন জোরদারের লক্ষে পদক্ষেপ নিয়েছেন।

আগের সংবাদকাশ্মীরে মানসিক বিষন্নতায় ভারতীয় দুই সেনা সদস্যের আত্মহত্যা
পরবর্তি সংবাদনরওয়েতে কুরআন অবমাননার ঘটনায় জমিয়ত ইউকের ক্ষোভ প্রকাশ