ফাতেহ ডেস্ক :
মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘কথিত এই নিয়োগ এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের লালিত ও ধারণকৃত চিন্তা-চেতনা, চিরায়ত ইসলামি মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং বিধর্মীয় চিন্তা-চেতনা সম্বলিত সুপার দিয়ে ইসলাম ধর্মীয় বই পড়ানোর ক্ষেত্রে তদারকি ও তত্ত্বাবধায়ন করা কীভাবে সম্ভব? নিয়োগ কর্তৃপক্ষের মাত্রাজ্ঞানে তৌহিদি জনতা বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ।’
তিনি মাদরাসায় হিন্দুর পরিবর্তে একজন মুসলমান সুপার নিয়োগের দাবি জানিয়ে বলেন, একটির পর একটি ইস্যুর চাপে জর্জরিত দেশবাসীর ওপর আরেকটি ইস্যু চাপানোর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভিন্ন ধরনের সংকটের উদ্ভব হওয়া অস্বাভাবিক নয়।
