ইসলামফোবিয়া মোকাবেলায় মুসলিম উম্মাহর সম্মিলিত কৌশল গ্রহণ করা উচিত : আশিক আওয়ান

ইসলামফোবিয়া মোকাবেলায় মুসলিম উম্মাহর সম্মিলিত কৌশল গ্রহণ করা উচিত : আশিক আওয়ান

আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামফোবিয়া মোকাবেলায় মুসলিম উম্মাহর একটি বিস্তৃত কৌশল প্রস্তুত করা দরকার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. ফেরদৌস আশিক আওয়ান।

জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর ডেইলি টাইমস।

মুসলিমদের ঐক্যের প্রতি জোর দিয়ে তিনি বলেন, ইসলামিক সাহায্যের সংস্থার (ওআইসি) কাছে পুরো বিশ্বের মুসলিমদের অনেক প্রত্যাশা। এই সময়ে ইসলামফোবিয়া মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি এবং সম্মিলিত ব্যাপক কৌশল গ্রহণ করা উচিত।

নরওয়ের কোরআন অবমাননার নিন্দা জানিয়ে ফেরদৌস আওয়ান বলেন, কোরআন হলো মানবাধিকারের সবচে সেরা সনদ। এই কোরআনকে অবমাননা করার চেষ্টা অত্যন্ত গর্হিত অপরাধ। এটাকে অপরাধ হিসেবে নিয়ে অপরাধীকে বিচারের মুখোমুখি করা উচিত। তার সঙ্গে সকল পবিত্র গ্রন্থ ও ব্যক্তিত্বের সম্মান নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করাও প্রয়োজন।

রাকিব

আগের সংবাদআজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
পরবর্তি সংবাদআগামী কয়েক বছরের মধ্যেই যুদ্ধবিমান বানাবে তুরস্ক : এরদোগান