আফগানিস্তানের উত্তরাঞ্চল কুন্দুসে বোমা বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চল কুন্দুসে বোমা বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :

রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে ৮ শিশু ও ৬ নারীসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী বলেন, বুধবার সন্ধ্যা ৫টার দিকে তালেবান সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের সঙ্গে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ির ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়। ২ জন আহত হয়েছে।

এই ঘটনার জন্য কেউ এখনো দায় স্বীকার করেনি। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তাও নিশ্চিত নয়।

আগের সংবাদমূর্তির সামনে মাথা নত করতে উইঘুর শিশুদের বাধ্য করছে চীন কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদঐহিত্যবাহী সোবহানবাগ জামে মসজিদ ১০ তলা করে দিচ্ছে সরকার