ফাতেহ ডেস্ক :
আজ (৪ ডিসেম্বর, বুধবার) সকাল ১১ ঘটিকার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর হাটহাজারী চারিয়া ইজতেমার মাঠে অনুষ্ঠিতব্য তাবলিগী জোড়ের মাঠ, প্যান্ডেল ও অবকাঠামো প্রস্তুতির কাজ হেলিকপ্টার যোগে পরিদর্শন করেন।
তিনি আজ জামিয়া হতে হেলিকাপ্টার যোগে চট্টগ্রামের বাইরে ৩দিনের দাওয়াতি সফরে যাওয়ার পথে ইজতেমার মাঠ পরিদর্শন করেন। তাছাড়াও তিনি তাঁর দফতরে বৈঠকে ইজতেমার মাঠের কার্যক্রম তদারকি করার জন্য জামিয়ার উস্তাদদের নির্দেশ প্রদান করেন। তিনি ইজতেমার মাঠের অবকাঠামো তৈরিতে জামিয়ার শিক্ষার্থীদের জামাতওয়ারি দায়িত্ব দিয়ে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান।
আসন্ন জোড় সফলতার জন্য সর্বস্তরের মুসলমানদের দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনাও করছেন আল্লামা আহমদ শফী।
