রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার কোনো সম্ভাবনা নেই : ড. ইফতেখারুজ্জামান

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার কোনো সম্ভাবনা নেই : ড. ইফতেখারুজ্জামান

ফাতেহ ডেস্ক :

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিকদের বাংলাদেশে অবস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এ পর্যন্ত তিন বার চেষ্টা করেও রোহিঙ্গা প্রত্যাবাসন করা যায়নি। কারণ রোহিঙ্গাদের ফেরত না নিতে মিয়ানমানের অনড় অবস্থান। পার্শ্ববর্তী দেশগুলো তাদের কোনো চাপ দিচ্ছে না। আমাদের সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মিয়ানমারের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন সফল হচ্ছে না। তবে এখানে আমাদের কূটনৈতিক সীমাবদ্ধতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের কারণে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। আর্থিক চ্যালেঞ্জ তার মধ্যে অন্যতম। রোহিঙ্গাদের কারণে এখন পর্যন্ত দেশের ২ হাজার ৩ শত ৮ কোটি টাকা প্রত্যক্ষ ব্যয় হয়েছে। এর ফলে ভূরাজনৈতিক ও কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে। মানবিক সহায়তা কার্যক্রমে নিয়মিত ঘুষ,অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। মানবিক সহায়তা কার্যক্রম বিকাশমান শিল্পের মতো। জাতীয়, সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ও দাতা সংস্থার মধ্যে সিন্ডিকেট তৈরী হয়েছে।’

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের সৃষ্ট কোনো সমস্যা নয়, বরং বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একটি সমস্যা বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।

আগের সংবাদবিয়ের দিন পতাকার সামনে মাথা নোয়াতে উইঘুর নারীদের বাধ্য করছে চীন
পরবর্তি সংবাদজলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম অবস্থানে বাংলাদেশ