জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম অবস্থানে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম অবস্থানে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার জার্মানওয়াচ নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে’ এ তথ্য উঠে এসেছে।

সংগঠনটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। এর বিরূপ প্রভাব ধনী-গরীব সব দেশের ওপরই পড়েছে। এ কারণে ১৯৯৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে এই সূচকটি তৈরি করা হয়।

সূচকের শীর্ষে রয়েছে ক্যারিবীয় দ্বীপ দেশ পুয়ের্তো রিকো। এর পরই রয়েছে মিয়ানমার, হাইতি, ফিলিপিন্স, পাকিস্তান এবং ভিয়েতনামের অবস্থান। শীর্ষ দশে বাংলাদেশের পরই রয়েছে থাইল্যান্ড, নেপাল এবং ডমিনিকা। তবে, শুধু ২০১৮ সালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান।

আগের সংবাদরোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার কোনো সম্ভাবনা নেই : ড. ইফতেখারুজ্জামান
পরবর্তি সংবাদশনিবার মজলিসে দাওয়াতুল হকের ২৫তম কেন্দ্রীয় ইজতেমা