নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ মমতার

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ মমতার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে নাগরিকত্ব বিলের (ক্যাব) মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীরা সবকিছু পাবে আর অন্য ধর্মের মানুষেরা বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, লোকসভা ও রাজ্যসভায় সংখ্যা ও গায়ের জোরে ক্যাবের বিল পাস করিয়ে নেওয়া হচ্ছে। বুকের পাটা যদি থাকে তাহলে সকলকে নাগরিকত্ব দেওয়া হোক, দিলে আমি শতভাগ রাস্তায় নেমে সমর্থন করব। আসামে ১৪ লক্ষ বাঙালিকে নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোথাকার?‌ ত্রিপুরাকে ছাড় দেওয়া হচ্ছে কেন?‌ উত্তর–‌পূর্ব রাজ্যগুলিকে কেন বাদ দেওয়া হচ্ছে?‌

মমতা আরো বলেন, এই ভারতে প্রত্যেকের থাকার অধিকার রয়েছে। এই অধিকার কেড়ে নিতে দেব না। বাংলায় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেন শেখ হাসিনা। হিন্দু–‌মুসলিম বাংলায় করতে দেব না। সব ধর্মের লোক এখানে বাস করবেন। এনআরসি–‌র জন্য বাংলার বাইরে কাউকে যেতে হবে না। আমার ওপর আপনারা ভরসা রাখুন। আস্থা রাখুন। আমরা সকলে মিলে একসঙ্গে থাকব।

ক্যাব, এনআরসি সমর্থন না করার জন্য সব দলের কাছে আবেদন জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

আগের সংবাদইরাকের বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯, আহত ৭০
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আরও ৪ পিটিশন