এক ফিলিস্তিনি কিশোরীকে তুলে নিয়ে গেল ইসরাইলি সৈন্যরা

এক ফিলিস্তিনি কিশোরীক তুলে নিয়ে গেল ইসরাইলি সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক :

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরীক তুলে নিয়ে গেছে দখলদার ইসরাইলি বাহিনী।

পশ্চিম তীরের হেবরন অঞ্চলের মধ্যাঞ্চলীয় এলাকা ইবরাহিমি মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। খবর আল ওয়াতান।

আজ রোববার খবরে বলা হয়, ‘ইহুদিদের দখলকৃত রোডব্লকের ওপর চাকু রাখার অপরাধে পশ্চিম তীরের হেবরন অঞ্চলের মধ্যাঞ্চলীয় এলাকা ইবরাহিমি মসজিদের কাছ থেকে এক ফিলিস্তিনি কিশোরীক তুলে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় সে তার হপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিলো।’

দখলদার বাহিনী শিশুটির ওপর যে অভিযোগ ইহুদি সৈন্যরা তুলেছে এখনো তার সত্যতা যাচাই করা যায়নি।

আগের সংবাদসাহিত্যে নোবেল পাচ্ছেন মুসলিম-গণহত্যার সমর্থক পিটার, সমালোচনার ঝড়!
পরবর্তি সংবাদ‘মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই’