রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি সরকার

রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

এবার রেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি সরকার। এখন নারী এবং পুরুষের জন্য আলাদা দরজা থাকবে না। নারী-পুরুষ একই দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবে। ফলে একসঙ্গে বসে খাওয়ার অধিকারও পাচ্ছে তারা। খবর রয়টার্স।

সম্প্রতি সৌদি আরবের পৌরসভা এবং গ্রামীণ সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছে।

টুইট বার্তায় বলা হয়, এখন থেকে নারী-পুরুষের পৃথক দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশের নিয়ম আর বাধ্যতামূলক নয়। সৌদি আরবে কঠোর সামাজিক অনুশাসনের কারণে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কট্টরপন্থী সৌদিতে সংস্কারের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন।

টুইট বার্তায় আরও বলা হয়, এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। মালিকরা নতুন নিয়ম অনুসরণ করতে না চান তবে রেস্টুরেন্টগুলো চাইলে আগের মতোই আলাদা দরজার ব্যবস্থা রাখতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে রাজকীয় এক ফরমানে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই সৌদি নারীদের বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। দীর্ঘ ৩৫ বছরের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে চালু করা হয়েছে সিনেমা হলও।

আগের সংবাদলেবাননে ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাদ আল-হারিরি
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে হিন্দু মহাসভার রিভিউ পিটিশন