ভারতের নাগরিকত্ব বিল নিয়ে কী বলছে পাকিস্তান

ভারতের নাগরিকত্ব বিল নিয়ে কী বলছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পার্লামেন্টে পাস হওয়া নাগরিকত্ব বিলের নিন্দা জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার এক টুইটার পোস্টে ইমরান খান লিখেছেন, আমরা ভারতীয় লোকসভার নাগরিকত্ব বিলের তীব্র নিন্দা জানানই। যে বিলে আন্তর্জাতিক মানবাধিকার ও পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় চুক্তির সব বিধি ভঙ্গ করা হয়েছে।

ইমরান বলেন, ‘ফ্যাসিস্ট মোদি সরকার আরএসএসের ‘হিন্দু রাষ্ট্রের’ নকশা বাস্তবায়নে কাজ করছে।’

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বিলটির নিন্দা জানিয়ে বলেছে, মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক ঘোষণার পুরোপুরি লঙ্ঘন এবং ধর্মীভিত্তিক বৈষম্য দূর করার যে আন্তর্জাতিক চুক্তি সেগুলোও লঙ্ঘিত হয়েছে এই বিলে।

উল্লেখ্য, সোমবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়েছে বিতর্কীত নাগরিকত্ব (সংশোধনী) বিল। আইনটি কার্যকর হলে ভারতে আশ্রয় নেয়া অমুলিম শরণার্থীরা নাগরিকত্ব পাবে। মুসলিমদের বাদ দিয়ে আইনটি করার কারণেই সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে ৩১ ডিসেম্বর, ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে গিয়েছেন তাদের বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

আগের সংবাদকূটনৈতিক সম্পর্ক বাড়াতে ইসলামাবাদে কনস্যুলেট ভবন নির্মাণ করবে বাংলাদেশ
পরবর্তি সংবাদজাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশ