জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশ

জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশ

ফাতেহ ডেস্ক :

১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিকালে মৌখিক আদেশ দেন।

এ সংক্রান্ত রিটে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

উল্লেখ্য, এর আগে ৪ ডিসেম্বর হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান কেন ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চান হাইকোর্ট। ওই রুলের ওপর শুনানিতে আজ হাইকোর্ট অভিমত দেন যে, আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত।

আগের সংবাদভারতের নাগরিকত্ব বিল নিয়ে কী বলছে পাকিস্তান
পরবর্তি সংবাদধর্মের মোকাবেলায় উগ্র ধর্মনিরপেক্ষতা : ফ্রান্স যেভাবে ইসলামের সরকারিকরণ করতে চাচ্ছে