‘সিলেট শহরে প্রতিদিন বিবাহ বিচ্ছেদের মুখোমুখি হচ্ছেন ১০ থেকে ১৫ জন নারী’

‘সিলেট শহরে প্রতিদিন বিবাহ বিচ্ছেদের মুখোমুখি হচ্ছেন ১০ থেকে ১৫ জন নারী’

ফাতেহ ডেস্ক :

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সিলেট সিটির আওতাধীন এলাকায় প্রতিদিন ১০ থেকে ১৫ জন নারী বিবাহ বিচ্ছেদের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, আমার কাছে প্রতিদিনই অন্তত ১০ থেকে ১৫টা তালাকের নোটিশ আসে। গত মাসে প্রায় দুই শতাধিক তালাকের নোটিশ পেয়েছি। যা একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে। তাই ওই ব্যাধি দূর করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া এসকল ক্ষেত্রে মানবাধিকার সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম।’

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘বর্তমান সমাজে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রতিদিনই কোন না কোন স্থানে নির্যাতিত হচ্ছেন নারী বা শিশুরা। তাই এ সকল কিছু প্রতিরোধে নিজ পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই প্রতিরোধ আর প্রতিবাদ করতে হবে। তাহলে সমাজে ফিরে আসবে শান্তি আর শৃঙ্খলা।’

গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্নর ও জেলা সভাপতি ড. আর. কে ধর এর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুমের সঞ্চালনায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভা।

আগের সংবাদমিয়ানমারের সেনাপ্রধানসহ ৪ শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুনভাবে মার্কিন নিষেধাজ্ঞা জারি
পরবর্তি সংবাদতুলনামূলক ধর্মতত্ত্বের একটি বই এবং একজন মুসা আল হাফিজ