
আন্তর্জাতিক ডেস্ক :
ছয় বছর ধরে চীনের ডিটেনশন ক্যাম্পে আটক উইঘুরের মহিলা ইসলামিক স্কলার ওস্তাদ নেজিরে মুহাম্মদ সালিহ।
২০১৩ সালের ডিসেম্বরে তাকেসহ তার পিতা, স্বামী এবং ১৯ বছরের ছেলে ইমরানকে আটক করে চীন কর্তৃপক্ষ। ৬ বছর পেরিয়ে গেলেও মুক্তির কোনো লক্ষণ নেই।
গত বছর তার ৮২ বছর বয়সী পিতা শেখ মুহাম্মদ সালিহ ডিটেনশন ক্যাম্পেই ইন্তেকাল করেন। শেখ মুহাম্মদ সালিহ উইঘুর ভাষায় কোরআন শরিফের প্রথম অনুবাদকারী।
উল্লেখ্য, নেজিরে সালিহের আরও তিন ছেলে আছে; ইহসান, ইহপাল ও ইলিয়াস। তাদেরকেকে রাষ্ট্র পরিচালিত ‘হোস্টেলে’ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
