আন্তর্জাতিক ডেস্ক :
রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন হেগের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের প্রেসিডেন্ট আব্দুল কাউয়ি আহম্মেদ ইউসুফ। বৃহস্পতিবার তৃতীয় দিনের শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।
শুনানির তৃতীয় দিনেও মিয়ানমারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। তিনি বলেন,’তারা বিষয়টির আন্তর্জাতিকীকরণ চান না। দেশের সামরিক আদালতেই এ সংক্রান্ত বিচারের সুযোগ চান।’ সুচি তার চূড়ান্ত আবেদনে বলেন,’গাম্বিয়ার মামলাটি খারিজ করে দেওয়া হোক।’ অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদনও প্রত্যাখ্যান করতে বলেন তিনি।
তবে গাম্বিয়ার আইনমন্ত্রী বলেছেন, ‘বিশ্ববিবেকের কালিমা মোচনে আর দেরি করা চলে না। একমাত্র এই আদালতই শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, আশা জাগাতে পারে। আইসিজে মিয়ানমারকে বলুক যে এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ করতে হবে, নৃশংসতার অবসান ঘটাতে হবে।’
গাম্বিয়ার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা।
