কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ২ ভারতীয় সেনা

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ২ ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক :

ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় দেশটির সেনা-সূত্রে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে রাজৌরির নিয়ন্ত্রণরেখায় কেরি সেক্টরে শুক্রবার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। আহত ২ জওয়ানের চোট সামান্য বলে আশ্বস্ত করা হয়েছে। ভারতীয় সেনা অবশ্য হাত গুটিয়ে বসে ছিল না। পাল্টা জবাব দেওয়া হয়। বেশ কিছুক্ষণ সময় ধরে দু-পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে কোনও পাকিস্তানি সেনা নিহত হয়েছে কিনা, রাত পর্যন্ত তা জানা যায়নি।

জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার পর থেকেই অপ্রত্যাশিতভাবে সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েকের তথ্যমতে, ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সীমান্তে গোলাগুলি একদিনের জন্যও বন্ধ নেই। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই তিন মাসে নিয়ন্ত্রণরেখায় ৯৫০টি সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে।

আগের সংবাদসু চি’র রোহিঙ্গা গণহত্যা অস্বীকার : যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম
পরবর্তি সংবাদভারতের নতুন নাগরিকত্ব আইন সংশোধনের আহ্বান জাতিসংঘের