ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শনিবার কাতারে একটি সম্মেলনে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্স।

মাহাথির আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় একটি বড় বাজার হারিয়েছে মালয়েশিয়া ও অন্যান্য দেশ। সনদ অনুসারে কেবল জাতিসংঘেরই নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা থাকতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের লঙ্ঘন।

কাতারে আয়োজিত এই সম্মেলনে কাতার আমির তামিম বিন হামাদ আল-ছানিও অংশগ্রহণ করেছেন।

আগের সংবাদকাদের মোল্লাকে ‘শহিদ’ বলায় দৈনিক সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদমার্কিন হুমকি উপেক্ষা করে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক