কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর গৃহবন্দির মেয়াদ তিন মাস বাড়াল সরকার

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর গৃহবন্দির মেয়াদ তিন মাস বাড়াল সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহর আটকের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের ফলে শ্রীনগরের নিজ বাড়িতে তাকে আরও তিন মাস গৃহবন্দি থাকতে হবে। খবর এনডিটিভি।

ফারুক আবদুল্লাহর আটকের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কাশ্মীরের জননিরাপত্তা আইনের অধীনে যে কোনো ব্যক্তিকে বিনাবিচারে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়। সাধারণত সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপকারীদের গ্রেপ্তারের পর তাদের আটক রাখতে এই আইনটি ব্যবহার করা হয়। এই প্রথম ভারতের শীর্ষ একজন রাজনীতিবিদের বিরুদ্ধে, যিনি একাধারে লোকসভার সদস্য ও একটি রাজ্যের তিন মেয়াদের সাবেক মুখ্যমন্ত্রী, এ আইনটি ব্যবহার করা হল।

আগের সংবাদদেশ হারাবে ২০ কোটি ভারতীয় মুসলিম : সিএনএনের বিশ্লেষণ
পরবর্তি সংবাদহিন্দু এলাকায় বাড়ি কেনায় মুসলিম দম্পতির বিরুদ্ধে মামলা!