
ফাতেহ ডেস্ক :
বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেম গহরপুরী র.-এর খলিফা মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন।
মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী আতাপুর মাদরাসা, কালিগঞ্জ মহিলা মাদরাসা, বাগিচা বাজার মাদরাসা বিশ্বনাথ এর মোহতামিম ছিলেন। এছাড়াও তিনি খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টায় নিজ বাড়িতে মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
