উইঘুর মুসলিমদের পক্ষে টুইট করে বিপাকে ফুটবলার মেসুত ওজিল

আন্তর্জাতিক ডেস্ক :

চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষ নিয়ে টুইট করেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার মেসুত ওজিল। কিন্তু এই টুইটে সমর্থন দিচ্ছে না তার ক্লাব আর্সেনাল। বরং এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এটা ওজিলের ব্যক্তিগত মন্তব্য। এতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

চীনের সামাজিক মাধ্যম ওয়েবসাইট ওয়েইবোতে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার মেসুত ওজিল এক টুইটে বলেন, ‘ চীনের উইঘুর মুসলিমরা নির্যাতন প্রতিরোধকারী যোদ্ধা।’ এই টুইটে উইঘুরদের পক্ষ নিয়ে চীনের কর্তৃপক্ষের বিরুদ্ধে না দাঁড়ানোয় মুসলিম বিশ্বেরও সমালোচনা করেছেন তিনি ।

কিন্তু ওজিলের এমন মন্তব্য মেনে নিতে পারছে না আর্সেনাল সমর্থকরা। অনেকেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষের প্রতি।

উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর মতে চীনে মুসলিম উইঘুর সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে কোনো বিচার ছাড়াই কড়া নিরাপত্তায় বিশেষ ক্যাম্পে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর চলানো হচ্ছে বিভিন্ন নির্যাতন।

আগের সংবাদসিলেটের বিশিষ্ট আলেম নুরুল ইসলাম বিশ্বনাথীর ইন্তেকাল
পরবর্তি সংবাদএনআরসি : ভারতের মসজিদে মসজিদে বিশেষ বার্তা ও গাইডবুক বিতরণ