আমরণ অনশনে জুট মিলের আরও এক শ্রমিকের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে মারা গেছেন আরও এক জন শ্রমিক। রোববার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেকানিক্যাল বিভাগের এই শ্রমিকের নাম সোহরাব (৫৫)।

জানা গেছে, শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে মনীষা ক্লিনিকে ভর্তি হন সোহরাব। সুস্থ হয়ে শনিবার মিলে কাজে যোগ দেন তিনি। নিউজপ্রিন্ট মিলগেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে ভোর সাড়ে ৬টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

এর আগে ১২ ডিসেম্বর সন্ধ্যায় খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করেন। পরবর্তীকালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আহ্বানে ১৩ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১টায় তিনদিনের জন্য অনশন স্থগিত করেন শ্রমিকরা।

আগের সংবাদএনআরসি : ভারতের মসজিদে মসজিদে বিশেষ বার্তা ও গাইডবুক বিতরণ
পরবর্তি সংবাদহঠাৎ বন্ধ কাতার ইন্টারভিউ : নেপথ্যে কী?