ভারতে মুসলিম-বিরোধী নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট

ফাতেহ ডেস্ক:

ভারতের বিজেপি সরকার কর্তৃক মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানিয়েছে ইসলামী ঐক্যজাট। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

বিবৃতিতে তিনি বলেন, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান পরিপন্থি এবং ভারতে ধর্মীয় বহুত্ববাদ ও আন্তসংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। ইতোমধ্যে ভারতের এই আইন সংশোধনীর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই পেশে বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে খোদ ভারতের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদী মিছিল, সড়ক অবরোধ। কিন্তু বিজেপি সরকার সবকিছুকে উপেক্ষা করে তাদের পরিকল্পিত মুসলিম-বিদ্বেষী বিলটিকে আইনে পরিণত করেছে।

তিনি বলেন, ভারতের মুসলিম-বিরোধী নতুন এই আইন নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি সাম্প্রদায়িক এই আইনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে স্বাধীনতার জন্য জন্য রক্ত দেয়া ভারতের মুসলমানরা। ভারতীয় হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট হয়ে সঙ্ঘাতময় পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, আমরা ভারত সরকারকে অবিলম্বে এই বিতর্কিত আইন বাতিলের দাবী জানাচ্ছি। একই সাথে এনআরসির নামে ভারতজুড়ে মুসলমানদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা বাদ দিয়ে সকল ধর্মমতের মানুষের জন্য নিরাপদ ভারত গড়ার আহ্বান জানাচ্ছি। আশা করি, বিজেপি সরকার হিন্দুত্ববাদি পথ পরিহার করে সংবিধানিক পথে হাটবে এবং তাদের গৃহিত অন্যায় পদক্ষেপগুলোর বাস্তবায়ন থেকে বিরত থাকবে।

আগের সংবাদইরান-সৌদির দীর্ঘ দিনের বৈরিতার সমাপ্তি ঘটছে?
পরবর্তি সংবাদভারতের নাগরিক আইন: যে কারণে ‘ভয়াবহ ঝুঁকিতে’ বাংলাদেশ