কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, নিহত ২ ভারতীয় সেনা

কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, নিহত ২ ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক :

ফের ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার কাশ্মীরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, সীমান্তে মুখোমুখি গোলাগুলির সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে তারা নিহত হন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে।

আগের সংবাদতেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবে ব্রাজিল
পরবর্তি সংবাদরাজাকারের তালিকায় পার্বত্য চট্টগ্রামের দুই রাজা!