মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করেনি ভারতের সুপ্রিমকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত রাখতে অস্বীকার করেছেন ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল। তারা বলছেন, এ আইন স্থগিত রাখা যাবে কিনা, তা পর্যালোচনা করে দেখতে হবে আমাদের।

বুধবার সকালে এক সংক্ষিপ্ত শুনানিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ৬০টি আবেদনে সাড়া দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ ইস্যু করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

শুনানিতে আবেদনকারীদের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল শিবাল। তিনি বলেন, যেহেতু বিধিমালা এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে দেয়া হয়নি, কাজেই এই আইনের বাস্তবায়ন করা উচিত হবে না। তার বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল। তিনি আইনটি স্থগিতের বিরুদ্ধে কথা বলেন।

এ বিষয়ে দীর্ঘ শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।

আগের সংবাদজাতি গঠনে আরবী ভাষার ভূমিকা
পরবর্তি সংবাদঅবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করবেন : বিজিবিকে প্রধানমন্ত্রী