অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করবেন : বিজিবিকে প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

বিজিবি সদস্যদের প্রতি সীমান্ত রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্ত রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাহলে আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে।’

কয়েক লাখ রোহিঙ্গাদের থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চোরাচালান, মাদক, সন্ত্রাস, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করবেন। এক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। বাহিনীর নিয়ম নীতি মেনে, কমান্ড মেনে দায়িত্ব পালন করবেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিজিবিকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য বিজিবি ভীষণ ২০৪১ ঘোষণা করা হয়েছে। দুটি হেলিকপ্টারসহ দুর্গম এলাকায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন সরবরাহ করা হয়েছে। ডগ স্কোয়াড গঠন করা হয়েছে। উন্নত প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গায় আরেকটি প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হয়েছে।’

আগের সংবাদমুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করেনি ভারতের সুপ্রিমকোর্ট
পরবর্তি সংবাদইহুদিদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান ফিলিস্তিনের