ইহুদিদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রবাদী ইহুদিদের সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় দেশটি। খবর পার্সটুডে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি সন্ত্রাসীদের হামলার ঘটনা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গেছে। এদের হামলায় ফিলিস্তিনিদের মাল-সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে। উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের পানির লাইনগুলো এবং সড়ক নেটওয়ার্ক ধ্বংস করে দিচ্ছে। এছাড়া, অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি সমাবেশের ওপর পাথর ছোঁড়া বন্ধ করেনি।

ফিলিস্তিনি বিবৃতিতে ইসরাইলের ‘পেইং দ্যা প্রাইস’ এবং ‘হিলস ইয়্যুথ’ নামে দুটি উগ্রবাদী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে যারা সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের সাথে জড়িত। এসব সংগঠনের হামলা এবং সন্ত্রাসবাদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইহুদিবাদী ইসরাইলের সরকারকে দায়ী করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরাইলের সেনাবাহিনী, পুলিশ এবং কথিত বিচার বিভাগ সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

আগের সংবাদঅবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করবেন : বিজিবিকে প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদজানুয়ারিতে ঢাকা সিটি নির্বাচন: আগ্রহ নেই ইসলামপন্থীদের