কুয়ালালামপুর সামিটে অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন এরদোগান

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়ালালামপুর সম্মেলনে (কেএল সামিট-২০১৯) অংশ নিতে বুধবার মালয়েশিয়া পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মুসলিম ও মুসলিম বিশ্বের জন্য উদ্বেগজনক বিষয়গুলো সমাধানের উপায় খুঁজতে চেষ্টা করবে এ সম্মেলন।

এরদোগানকে বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় আজ বুধবার বেলা দেড়টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তুরস্কের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফ্লাই আহমদ।

আজ থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী শনিবার পর্যন্ত। কুয়ালামপুর সম্মেলনে সভাপতিত্ব করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ। সম্মেলনে অন্যান্য মুসলিম দেশগুলো থেকে আগত প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

গতরাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কুয়ালালামপুর পৌছেছেন।

এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা খুঁজে তার প্রতিকারের উপায় বের করবে। মুসলিম নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আলেম ও চিন্তাবিদদের একত্রিত করে এই সম্মেলনটি ইসলামী সভ্যতা পুনরুদ্ধারের পাশাপাশি মুসলিম ও মুসলিম জাতির মধ্যে অবস্থার উন্নতির দিকেও অবদান রাখার দিকে গুরুত্ব দিচ্ছে। ইয়েনি শাফাক।

আগের সংবাদতিন দিনের রিমান্ড শেষ : কারাগারে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ
পরবর্তি সংবাদদেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত