‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রধানমন্ত্রী গড়লেন হীরার বাংলা’: ভূমিমন্ত্রী

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রধানমন্ত্রী গড়লেন হীরার বাংলা’: ভূমিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই অগ্রগামী হয়েছেন যে তিনি এখন গড়ে তুলেছেন হীরার বাংলা। বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না। ইতোমধ্যে ৫০ হাজার পরিবারকে গুচ্ছগ্রামের মাধ্যমে আশ্রয় দেয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা গুচ্ছগ্রাম এলাকায় শেখের কিল্লা ও গুচ্ছগ্রাম স্মৃতিস্তম্ভ নির্মাণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগতি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আগের সংবাদভারতের মুসলিম-বিরোধী নাগরিকত্ব আইনের নিন্দা জানালো পাকিস্তানি হিন্দুরা
পরবর্তি সংবাদলালবাগে মুফতী আমিনী রহ. স্মরণে আলোচনা সভা বৃহস্পতিবার