
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বেঙ্গালুরু থেকে তাঁকে আটক করা হয়েছে। খবর এই সময়।
জানা গেছে, বেঙ্গালুরুর টাউন হলের বিক্ষোভে শামিল হয়েছিলেন রামচন্দ্র গুহ। কিন্তু বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। বড় জমায়েতের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। প্রায় ৩০ জনকে এদিন পুলিশ আটক করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে টেনে পুলিশের গাড়িতে তোলা হয়।
আটক হওয়ার পর রামচন্দ্র গুহ বলেন, ‘হাতে গান্ধীর পোস্টার নেওয়ার জন্য ও সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আমাকে আটক করা হলো।’
