দীর্ঘ ১৩৫ দিন পর খুলে দেওয়া হলো কাশ্মীরের জামিয়া মসজিদ

দীর্ঘ ১৩৫ দিন পর খুলে দেওয়া হলো কাশ্মীরের জামিয়া মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জবর দখলে থাকা অবরুদ্ধ কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদ দীর্ঘ ১৩৫ দিন পর নামাজের জন্য খুলে দিয়েছে ভারতীয় প্রশাসন। ৫ আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বুধবার প্রথমবারের মতো মসজিদটি খুলে দেয়া হলো।

নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমরা বিক্ষোভ করতে পারে- এমন আশঙ্কায় মসজিদটি এতদিন ধরে সিলগালা করে রেখেছিল দখলদার ভারত। স্থানীয়দের বিশ্বাস, শ্রীনগরে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর এ মসজিদটি প্রথমবারের মতো দীর্ঘদিন বন্ধ ছিল।

মোহাম্মদ ইকবাল নামে স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘জামিয়া মসজিদ থেকে আজানের সুর ভেসে আসার অপেক্ষায় বহুদিন আমি বাসায় বসে আছি। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। দীর্ঘ সাড়ে চার মাস পর আবার মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছি।’

আগের সংবাদসংশোধিত মুসলিম-বিরোধী নাগরিক আইন বাতিল চেয়ে সুপ্রিমকোর্টে জমিয়তের রিট
পরবর্তি সংবাদভারতে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় লাখো বিক্ষোভকারী, গণহারে গ্রেপ্তার