জামিয়া-আলিগড়ে পুলিশি হামলা, নোয়াম চমস্কি ও জুডিথ বাটলারের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক :

জামিয়া, আলিগড়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও ছাত্ররা। জামিয়ায় পুলিশি হামলার নিন্দা করে রীতিমতো বিবৃতি জারি করে প্রতিবাদ জানিয়েছেন দশ হাজার শিক্ষাবিদ ও ছাত্র ৷ তার মধ্যে আছেন নোয়াম চমস্কি, জুডিথ বাটলার, রোমিলা থাপার, নিবেদিতা মেনন ৷ খবর ডয়েছে ভেলে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ দিল্লির জামিয়া মিল্লিয়া এবং উত্তর প্রদেশে আলিগড় মুসিলম বিশ্ববিদ্যালয়ে যেভাবে পুলিশি আক্রমণ হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ৷’ বিবৃতিতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলা হয়েছে, ‘ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার ও ধর্মনিরপেক্ষতার যে কথা বলা হয়েছে, এই আইন তার বিরোধী৷’

শিক্ষাবিদ ও ছাত্ররা স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমরা জামিয়া ও আলিগড়ের ছাত্র, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পাশে আছি৷ পুলিশ যে আচরণ করেছে তা ভয়াবহ ৷ শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সব নাগরিকের আছে ৷ বিশ্ববিদ্যালয় হল মুক্ত চিন্তার জায়গা৷ বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ ও তাণ্ডব গণতান্ত্রিক সমাজের মূল কাঠামোয় আঘাত করেছে ৷’

আগের সংবাদভারতের টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করলো মোদি সরকার
পরবর্তি সংবাদইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যাচ্ছে আইসিসি