ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যাচ্ছে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের যুদ্ধাপরাধের পুরোপুরি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

শুক্রবার এক বিবৃতিতে বেনসুদা বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই। তবে কোন ভূতাত্ত্বিক অবস্থানকে তদন্ত করতে পারবে তার টিম সে ব্যাপারে আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বারের কাছে রুল আবেদন করেছেন বেনসুদা।

এদিকে, আইসিসির এমন ঘোষণার পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমনটা করার ‘এখতিয়ার এই আদালতের নেই।’ ইসরায়েল আইসিসির সদস্য নয়।

অন্যদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনিদের কারসাজির দ্বারা প্রভাবিত হয়েছেন এই কৌঁসুলি, যারা এই আদালতকে উইপেনাইজ করতে চায়।

আগের সংবাদজামিয়া-আলিগড়ে পুলিশি হামলা, নোয়াম চমস্কি ও জুডিথ বাটলারের নিন্দা
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইনে নমনীয় হচ্ছে মোদি সরকার?