শাইখুল হাদীস রহ.-এর সহধর্মিনী এবং মাওলানা যোবায়ের আহমদের মায়ের ইন্তেকালে মুফতী ফয়জুল্লাহ’র শোক

শাইখুল হাদীস রহ.-এর সহধর্মিনী এবং মাওলানা যোবায়ের আহমদের মায়ের ইন্তেকালে মুফতী ফয়জুল্লাহ’র শোক

ফাতেহ ডেস্ক :

বরেণ্য বুযুর্গ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর সহধর্মিনী ইন্তেকাল করেছেন। একই দিনে ইন্তেকাল করেছেন লালবাগ জামেয়ার মুহাদ্দিস ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদের মা। উভয় মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর সহধর্মিনী এবং লালবাগ জামেয়ার মুহাদ্দিস, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ সাহেবের মায়ের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমাদ্বয়ের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা উভয়কে জান্নাতে সুখ শান্তিতে রাখুন। একই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আগের সংবাদপিটিয়ে হত্যার পর যুবককে কাঁটাতারের বাইরে ফেলে গেল বিএসএফ
পরবর্তি সংবাদ‘হিউম্যান মিল্ক ব্যাংক ব্যবহার নাজায়েজ’: সতর্ক করলেন আলেমরা