আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে কট্টর ইসলামপন্থী একটি অংশ রয়েছে এবং দলে তাদের অবস্থান অনেক শক্ত বলে দাবি করেছে ভারতীয় পত্রিকা সাউথ এশিয়ান মনিটর। পত্রিকাটির ভাষ্যমতে, কট্টর ইসলামপন্থী এই অংশের মতামতকে গ্রাহ্য করে চলতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
‘প্রিয়াঙ্কা নিয়েই ক্ষোভের শুরু ঢাকা দিল্লিতে’ শিরোনামে সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে সম্প্রতি ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে দাবি করে এই টানাপোড়েনের পেছনে বেশ কিছু কারণ দেখানো হয়েছে।
সেই ধারাবাহিকতায় প্রতিবেদনে বলা হয়, ‘এই বিল (নাগরিকত্ব সংশোধনী) পাস করানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের দুই কক্ষে বার বার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে একই বন্ধনীতে রাখায় ঘৃতাহুতি হয় বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিসরে। আওয়ামী লীগের মধ্যে একটি কট্টর ইসলামি অংশ রয়েছে, যাদের মতামতকে গ্রাহ্য করে চলতে হয় প্রধানমন্ত্রীকে। তিস্তা চুক্তি নিয়ে সাড়া না-পাওয়া সত্ত্বেও, হাসিনা কেন উদার ভারতনীতি নিয়ে চলছেন, এই প্রশ্ন তুলেছে সেই কট্টর অংশ। নাগরিকত্ব আইনে বিষযটি আরও জটিল হয়েছে।’
এইচআর/
