হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা, সমর্থন চাইলেন ভিপি নুর

হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা, সমর্থন চাইলেন ভিপি নুর

ফাতেহ ডেস্ক :

চিকিৎসাধীন ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল গিয়েছেন ছাত্র জমিয়তের নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধায় ডাকসু ভিপিকে দেখতে যান তারা।

সাক্ষাতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ ডাকসু ভিপিকে বলেন, সাধারণ ছাত্রসমাজের অধিকার ও দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে দেশের আপামর ছাত্রজনতা আপনার সাথে আছে। আপনার সাহসিকতায় দেশের ছাত্রসমাজ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা আরেকটি মুক্তির সংগ্রাম চায়।

এখলাছুর রহমান ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ আপনার সৎ সাহস আরো বৃদ্ধি করে দিন। আপনি আবার লড়াইয়ের ময়দানে ফিরে আসুন। এসময় ভিপি নুর আগামীর প্রতিটি কর্মসূচীতে ছাত্র জমিয়তের সমর্থন কামনা করেন। দেশের প্রতিটি সংকটে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি ছাত্র জমিয়ত সভাপতির কাছে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি হুজাইফা ইবনে ওমর, জয়েন্ট সেক্রেটারি মাইনুদ্দীন মানিক, প্রকাশনা সম্পাদক ফুযায়েল আহমদ, প্রচার সম্পাদক মাহফুজ ইয়ামীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আজহার ও সদস্য সচিব রাশেদ প্রমুখ।

আগের সংবাদস্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে আটক পুলিশ কনস্টেবল
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু