ফাতেহ ডেস্ক :
সিলেটে হজরত শাহজালাল রহ.-এর মাজার থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাশটি দেখতে পেয়ে নগরীর কোতয়ালি থানা পুলিশকে জানায় মাজারের লোকেরা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, ‘নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি স্ট্রোকে মারা গেছে তা এখনো নিশ্চিত না। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট রাখা হয়েছে।’
