ওমরা ভিসায় সৌদি যাবার প্রাক্কালে শাহ আমানত বিমান বন্দরে ইয়াবাসহ আটক এক তরুণ

ওমরা ভিসায় সৌদি যাবার প্রাক্কালে শাহ আমানত বিমান বন্দরে ইয়াবাসহ আটক এক তরুণ

ফাতেহ ডেস্ক:

ওমরাহ ভিসায় সৌদি আরব যাবার প্রাক্কালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে এক মাদক-চোরাচালানকারী।

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে শারজাহ হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. ইউনুস নামের এক ব্যক্তির। বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইয়াবা উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ধারণা করছি, হয় সে নিজে ইয়াবা পাচারকারী; নিরাপত্তা কর্মীদের নজরদারি এড়াতে এ পথ বেছে নিয়েছিলেন। অথবা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী তাকে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করেছে।’

উইং কমান্ডার সরওয়ার-ই-জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ইউনুসকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদমালয়েশিয়ায় মন্দিরে অসমাজিক কার্যকলাপ, স্যোসাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের সমর্থনে করা সেই টুইট মুছে ফেললেন শহিদ আফ্রিদি