সংরক্ষিত নারী আসন থাকছে আরো ২৫ বছর

ফাতেহ ডেস্ক: সংরক্ষিত নারী আসন থাকছে আরো ২৫ বছর। সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল ২০১৮ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

রোববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ২৫ বছর সংরক্ষিত আসন বহাল রাখতে সংবিধানের সপ্তদশ সংশোধন বিল-২০১৮ পাস হয়।

আইন প্রণয়নকাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংবিধানে বিশেষ কোটা চালু হয় ১৯৭২ সালে। সেই থেকে প্রতিটি জাতীয় নির্বাচনেই নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ থাকছে।

আগের সংবাদ১০ দিনের রিমান্ডে কোটা আন্দোলন নেতা রাশেদ
পরবর্তি সংবাদবিপদগ্রস্ত হলে কুরআনের নির্দেশনা